রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২

দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।
-অ্যারিস্টটল

আলোতে একাকী হাটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাটা উত্তম।
-হেলেন কিলার
...

সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না, কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো।
-মার্টিন লুথার কিং

বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।
-সক্রেটিস

বন্ধুদের সংখ্যার ওপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি বন্ধুদের বিশ্বাস ও পছন্দের ওপর নির্ভর করে।
-স্যামুয়েল জনস্টন

সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠার মতো বাড়ে।
-জর্জ ওয়াশিংটন
বন্ধুত্ব হচ্ছে ডানা বিহীন ভালোবাসা।
-লর্ড বায়রন

আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না।
-উইলিয়াম শেক্সপিয়ার

একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
-অস্কার ওয়াইল্ড

আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান এবং বন্ধুত্ব।
 অ্যালবার্ট আইনস্টাইন

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

স্বার্থহীন নির্ভরতাই বন্ধুত্ব। বন্ধু, সুন্দর এই শব্দটি কে আবিস্কার করেছিল, জানিনা। এতো বিশ্বাস খুব কম সম্পর্কেই থাকে। অনেক সময় দেখা যায় রক্তের সম্পর্ক স্বার্থের কারণে ফিকে হয়ে যায়। কিন্তু প্রকৃত বন্ধুত্ব বিরুপ পরিস্থিতি বা সময়ের ব্যবধানে একটুও রঙ বদলায় না।

সে অনেক দিন আগের কথা, প্রায় এক যুগ হবে। জয়ার ছাত্র জীবনের বন্ধু রাসেল। জীবনের প্রয়োজনে দুজন এক সময় দূরে সরে যায়। জয়া হাজার মানুষের ভিড়ে খুঁজে বেড়ায় হারিয়ে যাওয়া বন্ধুকে। মনে মনে কষ্টও পায়, মনে করে বন্ধুটি তাকে বুঝি ভুলেই গেছে।

ফেসবুককে ধন্যবাদ। জয়ার ধারণা মিথ্যে করে একদিন তার ফেসবুকে রিকোয়েস্ট এলো রাসেলের। দুজনের বন্ধুত্বের নতুন পথ চলা শুরু হয়।
...

জয়া একদিন দেখলো যে বছরগুলোতে বন্ধুটির সঙ্গে তার যোগাযোগ ছিলো না, সে জন্মদিনগুলোতেও তাকে রাসেল অভিনন্দন জানিয়েছে। এটা দেখে অন্যরকম এক ভালো লাগায় জয়ার চোখ ভিজে ওঠে।

বন্ধুত্ব সব সময় একই জেন্ডার বা সমপর্যায়ে হতে হবে এমন কোনো কথা নেই। শুধুমাত্র একটি বন্ধু দিবস পালনের মাধ্যমে আমরা বন্ধুত্বকে প্রকাশ করতে পারবো না।

বন্ধুত্ব আকাশের মতোই অসীম, যে সম্পর্কে কোনো স্বার্থপরতা কাজ করে না, সে তো সাগরের ঢেউয়ের মতো উচ্ছল যার কাছে গেলে সব কষ্ট ধুয়ে যায়।

Distance never separates any relation
Time never build any relation.
If Feelings are True From Heart,
Then Friends are always ‘Friends’ forever