শনিবার, ১৮ আগস্ট, ২০১২

ঈদ মোবারক শারমিন নাজ sharmin naz . আমাকে ভুল বুঝে চলে গেছ। জানিনা কেমন আছ, তোমার সাথে যোগাযোগ করার কোন রাস্তাও বলে যাওনি। তাই উপায় না পেয়ে এই ব্লগে তোমাকে ঈদের শুভেচ্ছা পাঠালাম । বন্ধু ভেবে গ্রহন করিও। আমার ভুল থাকলে আমাকে জানিও। জানিনা তুমি কখনও এই লেখা পাবে কিনা তবুও আমার নি:স্ফল চেষ্টা। 


আরিফ
জানিনা কিভাবে ভালবাসতে হয়,
তবে তোমাকে অনেক
ভালোবাসি সেটা বুঝতে পারি।
এখনও তোমাকে কাছে পাবার ইচ্ছে হয় ,
তবে সময়ের সাথে সাথে প্রকাশ
ভঙ্গিতে পরিবর্তন এসেছে।
ইচ্ছে হলেও
বলতে পারিনা তোমাকে ছাড়া বাঁচবো না,
কারন এতদিন তো বেঁচে ছিলাম।
তবে এই বেঁচে থাকা অনেক কষ্টের ,
...
প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ,
তুমি সত্যিকারের ভালোবাসার মূল্য
দিতে চাওনি,
হয়ত যোগ্যতা , কিংবা চেহারায়
আমি পরাজিত হতে পারি সবার কাছে ,
তবে তোমাকে ভালবাসায় হাজারও বার
জিতবো ।
তোমাকে ভালবাসতাম ,
ভালোবাসি ,
ভালবাসবো চিরকাল